Contact

জমসেদ আলী কৃষি প্রযুক্তি ইন্সটিটিউট, বড়খাতা বাজার থেকে দক্ষিণ দিকে ১.৫ কিলোমিটার দূরে অবস্থিত। উঁচু প্রাচীর দ্বারা ঘেরা, বিভিন্ন ফলজ ও বনজ উদ্ভিদে ছাওয়া আমাদের এই প্রতিষ্ঠানটি গর্বের সঙ্গে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। প্রতিষ্ঠানের প্রবেশদ্বারে পৌঁছালে, আপনি একটি সুসজ্জিত ফুলের বাগান দেখতে পাবেন, যা কলেজের ছাত্র/ছাত্রীরা যত্ন সহকারে পরিচর্যা করে। প্রাক্টিক্যাল ক্লাসের মাধ্যমে তারা অভিজ্ঞ ইন্সট্রাক্টরদের তত্ত্বাবধানে বাগান করার কলাকৌশল শিখছে। আমাদের প্রতিষ্ঠানে একটি বিশাল খেলার মাঠ, শেখ রাসেল কম্পিউটার ল্যাব, পদার্থ ও রসায়ন ল্যাব, কৃষি ল্যাব, শপ এবং একটি বড় পুকুর রয়েছে। প্রায় সাড়ে চার একর ভূমিতে অবস্থিত এই প্রতিষ্ঠানের অবকাঠামো অত্যন্ত উন্নত। সম্প্রতি একটি চারতলা বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলছে, যা সম্পন্ন হলে আমাদের প্রতিষ্ঠানটির অবকাঠামোর আমূল উন্নতি সাধিত হবে। আমাদের প্রতিষ্ঠানে আপনাকে স্বাগতম!

ঠিকানা

বড়খাতা, হাতিবান্ধা, লালমনিরহাট, বাংলাদেশ

Call Us

অধ্যক্ষঃ 01717205789

অফিসঃ 01718999334

Email Us

principal.jakpi@yahoo.com

vutta_hatibandha