জমসেদ আলী কৃষি প্রযুক্তি ইন্সটিটিউট

আজকের প্রশিক্ষন আগামী দিনের কর্মদক্ষতা

জমসেদ আলী কৃষি প্রযুক্তি ইন্সটিটিউটে আপনাকে স্বাগতম

লালমনিরহাট জেলার অন্যতম কৃষি প্রযুক্তি বিষয়ক এই প্রতিষ্ঠানটি বিগত ২০১০ সাল থেকে অত্র এলাকার সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের ব্যবহারিক পর্যায়ে সফলতার কৃষি প্রশিক্ষণ দিয়ে আসছে।

  • সুযোগ্য ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত
  • শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবকদের মত বিনিময়ে মাসিক সভা
  • সুযোগ্য ব্যবস্থাপনায় পরিচালিত এই প্রতিষ্ঠানটি অত্র এলাকার মানুষের মধ্যে এক নতুন অনুপ্রেরণা যুগিয়েছে। সকলের সার্বিক সহযোগিতায় অত্র প্রতিষ্ঠানটি দেশের কৃষি শিক্ষা উন্নয়নে কাজ করে চলেছে।
Read More

Students

Semesters

Practicals

Instructors

কেন আমাদের প্রতিষ্ঠানে পড়বেন?

আমাদের লক্ষ্য হচ্ছে ছাত্র ছাত্রীদের কৃষি শিক্ষায় শিক্ষিত করা। বাংলাদেশের কৃষি উন্নয়নে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের প্রস্তুত করা। বেকারত্ব নিরসনে ভূমিকা রাখা। অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত আমাদের প্রতিষ্ঠানটি গত ২০১৯ সালে এম.পি.ও ভুক্ত হয়। এবং প্রতিষ্ঠানটি ছাত্রদের ৭০% এবং ছাত্রীদের ১০০% উপবৃত্তি প্রদান করে।

আমাদের মিশন

আমাদের লক্ষ্য হচ্ছে ছাত্র ছাত্রীদের কৃষি শিক্ষায় শিক্ষিত করা। বাংলাদেশের কৃষি উন্নয়নে ভূমিকা রাখতে শিক্ষার্থীদের প্রস্তুত করা। বেকারত্ব নিরসনে ভূমিকা রাখা।

আমাদের ভিশন

আমরা দারিদ্র মুক্ত, বেকারত্ব মুক্ত এবং কৃষিতে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশের স্বপ্ন দেখি। সেই স্বপ্ন পূরনে সময়ের সাথে তাল মিলিয়ে কৃষি ডিপ্লোমার মাধ্যমে আমরা দেশ ও জনগনের জন্য কাজ করে যেতে চাই।

ব্যবহারিক প্রশিক্ষণ

অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা পরিচালিত। আমাদের প্রতিষ্ঠানটি গত ২০১৯ সালে এম.পি.ও ভুক্ত। আমাদের প্রতিষ্ঠানটি ছাত্রদের ৭০% এবং ছাত্রীদের ১০০% উপবৃত্তি প্রদান করে।

জনাব মোঃ মোতাহার হোসেন

প্রতিষ্ঠাতা

জনাব মোতাহার হোসেনের স্বপ্নপ্রসূত প্রতিষ্ঠান, জমসেদ আলী কৃষি প্রযুক্তি ইন্সটিটিউট। ২০১০ সালে তিনি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন এবং এটি তাঁর পিতার নামে নামকরণ করা হয়। জনাব মোতাহার হোসেনের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই অঞ্চলের শিক্ষার আলোকে আলোকিত করা হয়েছে। প্রত্যন্ত এই জনপদে কৃষি ডিপ্লোমায় শিক্ষিত হয়ে ছাত্র/ছাত্রীরা দেশের পাশাপাশি এ অঞ্চলে কৃষি বিপ্লব ঘটিয়েছেন। জনাব মোতাহার হোসেনের এই প্রচেষ্টার জন্য আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাঁর সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করি, যাতে তিনি ভবিষ্যতে আরও অনেক উদ্যোগ গ্রহণ করতে পারেন। জমসেদ আলী কৃষি প্রযুক্তি ইন্সটিটিউটের মাধ্যমে শিক্ষার্থীরা আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে প্রশিক্ষিত হয়ে নিজেদের এবং দেশের উন্নয়নে অবদান রাখতে সক্ষম হচ্ছে।

্জনাব মোঃ রেজাউল করিম

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

জমসেদ আলী কৃষি প্রযুক্তি ইন্সটিটিউট, বড়খাতাবাসীর স্বপ্নের কলেজ। এই স্বপ্নের বহিঃপ্রকাশ ঘটেছিল ২০১০ সালে জনাব মোঃ মোতাহার হোসেন মহোদয়ের উদ্যোগে। প্রতিষ্ঠানের নামকরণ করা হয় জমসেদ আলী কৃষি প্রযুক্তি ইন্সটিটিউট এবং ২০১৯ সালে এটি এম.পি.ও. ভুক্ত হয়। সু-দীর্ঘ কালের পথ পরিক্রমায় আদর্শ শিক্ষার আলোয় আলোকিত মানুষ সৃষ্টিতে এ কলেজের ভূমিকা অনন্য। আমি প্রতিষ্ঠানের ভাবমূর্তি ও অর্জিত পরিচিতিকে অক্ষুন্ন রাখতে বদ্ধপরিকর থাকব। আমাদের লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের আধুনিক কৃষি প্রযুক্তির সাথে পরিচিত করা এবং তাঁদের সক্ষমতা বৃদ্ধি করা, যাতে তারা ভবিষ্যতে দেশের কৃষি খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। আমরা সকলের সহযোগিতায় আমাদের এই যাত্রা অব্যাহত রাখার আশা করি।

জনাব মো: শামীম মিঞা

সভাপতি,উপজেলা নির্বাহী অফিসার

জমসেদ আলী কৃষি প্রযুক্তি ইন্সটিটিউট, বড়খাতাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন, যা ২০১০ সালে সৃষ্টিকর্তার অশেষ রহমতে এবং এলাকাবাসীর সহযোগিতায় বাস্তব রূপ লাভ করেছে। এ অঞ্চলে উচ্চ শিক্ষা বিস্তারের লক্ষ্যে, এই প্রতিষ্ঠানটি দীর্ঘ দেড় যুগ ধরে শিক্ষা ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। বর্তমানে এখানে কৃষি ডিপ্লোমা কোর্স চালু রয়েছে, যা উচ্চ শিক্ষার দ্বারকে উন্মোচিত করবে। এ প্রতিষ্ঠানের প্রত্যাশা পূরণের গুরুদায়িত্ব যারা কাঁধে নিয়েছেন, তাঁদের পরিচয় তুলে ধরার জন্য এই সামান্য প্রয়াসকে আমি স্বাগত জানাই। আমাদের লক্ষ্য হলো শিক্ষার মাধ্যমে সমাজের উন্নয়ন ঘটানো এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণে সহায়তা করা। আমরা বিশ্বাস করি, এই প্রতিষ্ঠানটি আমাদের অঞ্চলের উন্নয়নে আরও বেশি অবদান রাখবে।