About Us
জমসেদ আলী কৃষি প্রযুক্তি ইন্সটিটিউটে আপনাকে স্বাগতম
জমসেদ আলী কৃষি প্রযুক্তি ইন্সটিটিউটে আপনাকে স্বাগতম
বড়খাতা বাজার থেকে দক্ষিণে বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটা তারের বেড়ার দিকে ১.৫ কিলোমিটার দূরে আমাদের দৃষ্টি নন্দন প্রতিষ্ঠান, জমসেদ আলী কৃষি প্রযুক্তি ইন্সটিটিউট অবস্থিত। উচু প্রাচীর দ্বারা ঘেরা, বিভিন্ন ফলজ ও বনজ উদ্ভিদে ছাওয়া আমাদের এই প্রতিষ্ঠানটি গর্বের সঙ্গে মাথা উচু করে দাঁড়িয়ে আছে। প্রতিষ্ঠানের প্রবেশদ্বারে পৌঁছালে, আপনি একটি সুসজ্জিত ফুলের বাগান দেখতে পাবেন, যা কলেজের ছাত্র/ছাত্রীরা যত্ন সহকারে পরিচর্যা করে। প্রাক্টিক্যাল ক্লাসের মাধ্যমে তারা অভিজ্ঞ ইন্সট্রাক্টরদের তত্ত্বাবধানে বাগান করার কলাকৌশল শিখছে। আমাদের প্রতিষ্ঠানে একটি বিশাল খেলার মাঠ, শেখ রাসেল কম্পিউটার ল্যাব, পদার্থ ও রসায়ন ল্যাব, কৃষি ল্যাব, শপ এবং একটি বড় পুকুর রয়েছে। প্রায় সাড়ে চার একর ভূমিতে অবস্থিত এই প্রতিষ্ঠানের অবকাঠামো অত্যন্ত উন্নত। সম্প্রতি একটি চারতলা বিল্ডিংয়ের নির্মাণ কাজ চলছে, যা সম্পন্ন হলে আমাদের প্রতিষ্ঠানটির অবকাঠামোর আমূল উন্নতি সাধিত হবে। আমাদের প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য একটি সমৃদ্ধ শিক্ষার পরিবেশ প্রদান করে, যেখানে তারা আধুনিক কৃষি প্রযুক্তির জ্ঞান অর্জন করতে পারে। আমরা আমাদের শিক্ষার্থীদের সম্ভাবনা উন্মোচনে প্রতিশ্রুতিবদ্ধ এবং আশা করি, তারা এখানে অর্জিত জ্ঞান ও দক্ষতা ব্যবহার করে দেশের কৃষি খাতে উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হবে। আপনাকে আমাদের প্রতিষ্ঠানে স্বাগতম!
Students
Semesters
Practicals
Teachers
প্রতিষ্ঠানের সুবিধা সমূহ
আমাদের লক্ষ্য